
আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ এবারও ইংরেজি নতুন বছরের প্রথম দিন সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব পালন করছে সরকার। গত বছরের তুলনায় এবার ২০ লাখের বেশি বই নিয়ে উৎসব হবে।
এবারের এই বই উৎসবে সোয়া ৪ কোটি শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক-অভিভাবকও অংশ নেবে। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে ৩৫ কোটিরও বেশি বই বিতরণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এ বই ছাপিয়ে বিতরণ হচ্ছে।
এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা জানান, ২০২০ শিক্ষাবর্ষে ৩৫ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ১৯৭টি বই বিতরণ করা হবে। এবার মোট ৪ কোটি ২৭ লাখ ৫২ হাজার ১৯৮ জন শিক্ষার্থী নতুন বই পাবে বিনামূল্যে। দেশব্যাপী বই উৎসবের সাথে মৌলভীবাজার জেলার সবকটি উপজেলায় নানান আনুষ্টানিকতার মধ্যদিয়ে বই বিতরণ করা হয়। কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মহেন্দ্রকুমার,প্রতাপী,দেওড়াছড়া,রামচন্দ্রপুর,মির্তিংগা,ধর্মপুর,মুন্সীবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাএ/ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কমলগন্জ উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ চেয়ারম্যান সমিতির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, ১ নং রহিমপুর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ উপস্তিত ছিলেন।






