আব্দুল বাছিত খান,মৌলভীবাজার:জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২০জানুয়ারি ) আর এস কায়রান চাইনিজ রেষ্টুরেন্টে কেক কাটার মাধ্যদিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি রুবেল রানা চৌধুরীর সভাপতিত্বে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান এর সঞ্জালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক সিরাজুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো: জাফর ইকবাল, সহ সভাপতি স্বপন দেব, সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণত সম্পাদক সৈয়দ ময়নুল ইসলাম রবিন ,দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, এছাড়া উপস্থিত ছিলেন , দি অনলাইন নিউজ ২৪ ডটকম এর সম্পাদক তানিম আনজুম আরিফ, দৈনিক ভোরের দর্পণের রাজনগর প্রতিনিধি মহসিন আহমদ, শিক্ষক আইয়ুব আলী, রাহাত আহমেদ শিপন, আহমেদ পায়েল, মঞ্জুর আলম,ফেরদৌস কোরেশি, শরিফ আহমেদ, মিশন, বাধন প্রমুখ।






