আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে বাল্যবিবাহের মুলহোতা-ভুয়া কাজীর বিরুদ্বে এলাকাবাসীর ক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধিঃ কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কালেঙ্গা গ্রামে ভুয়া কাজী মৌলবী কেরামত আলীর বিরুদ্বে ফুসে উঠছে জনসাধারণ।  অভিযোগ রয়েছে ভুয়া কাজী কেরামত আলী দীর্ঘদিন যাবত নিজেকে কাজী পরিচয় দিয়ে অবৈধ ভাবে বিবাহ শাদীতে অংশগ্রহণ করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। কখনো  নিজেকে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের নেতা  বা নেতার অনুসারী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। এলাকায়  বাল্য বিবাহের মুল হোতা কেরামত আলীর বিরুদ্বে এলাকাবাসীর ক্ষোভ। স্বামী-স্ত্রীর ঝগড়াঝাঁটি মাধ্যমে তালাক সংক্রান্ত বিষয়  আসলে উনার ভাগ্য খুলে যায়, তালাকের ধরণ অনুযায়ী ফি দিতে হয় তাকে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক বাসিন্দা তার প্রতি ক্ষোভ জানিয়ে বলেন, ছোট ছোট ছেলে-মেয়েদের কাগজাত ঠিকটাক করে তিনি বিবাহের ব্যবস্থা করে দেন। তার সাথে রয়েছে এলাকার একটি সিন্ডিকেট জড়িত।  ছেলে-মেয়ে সংক্রান্ত ঝামেলা পাকিয়ে দীর্ঘদিন যাবত লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারক  চক্র। এলাকাবাসী  আরো জানান, আমরা ভুয়া কাজীর জ্বালায় অতিষ্ঠ, ১নং রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের কাছে বিচারপ্রার্থী হবো।

গত ২০ জানুয়ারি এলাকায় একটি বিয়ে সংগঠিত হলে ভুয়া কাজী এ বিয়ে লিখে কাজীর ফি সহ একজন সাংবাদিককের নাম ভাঙিয়ে টাকা আদায় করেন। ছেলে পক্ষ  উক্ত সাংবাদিকের সাথে যোগাযোগ করলে সাংবাদিক ভুয়া কাজীকে বেধে পুলিশে দিতে বলেন। সাংবাদিক ও আওয়ামীলীগের নাম ভাঙিয়ে টাকা নেওয়ার কথা স্বীকার করে ভুয়া কাজী কেরামত আলী বলেন, আমাকে মাফ করে দেন এটা আমার ভুল হয়েছে আর কোন দিন একাজ করবো না। এবং নিজে কোন কাজী নয় বলে স্বীকারও  করেন। কাজী আনোয়ার হোসেন বলেন, এ ওয়ার্ডে আমি কাজ করার কথা ছিল কেরামত আলী বইটি জোরপূর্বক নিয়ে যান। এব্যাপারে ইউপি সদস্য মুজিবুর রহমান মুজিব ও উনার বড় ভাই মুকিত মিয়া  জানান, গণ্যমান্য ব্যক্তিদের নাম ভাঙিয়ে টাকা আদায় এটা খুবই  দু:খজনক।  এব্যাপারে আমরা সামাজিক ভাবে কঠোর পদক্ষেপ নিচ্ছি।