আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার এখন শোকের নগরী- অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ৫

আব্দুল বাছিত খান, মৌলভীবাজার:  মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডে পিংকি সুজ-এ ভয়াবহ অগিগগ্নকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এই ভবনের ২য় তলায় থাকা ২ পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়ে মারা গেছেন। তাদের মধ্যে শিশু রয়েছেন বলে জানা গেছে।

 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন পাঁচজন নিহত হওয়ার বিষয়য়ে নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম পরিচয় এখেনও জানা যায়নি।

 

মৌলভীবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রকৌশলী হারুন রশিদ  বলেন- সকাল সাড়ে ৩০টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ২টি ইউনিট ঘটনাস্থতলে পৌঁছায়। পরে শ্রীমঙ্গলে আরো ৩টি ইউনিট সেখানে যোগ দেয়। ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা এখানে ৫ টি মৃত দেহ পাই।