আজ-  ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২রা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» TIB Demands Immediate, Unbiased Investigation «» শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ «» জুড়ীতে ইয়াবাসহ নারী গ্রেফতার, পলাতক স্বামীকে খুঁজছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। «» বগুড়া আদমদীঘিতে  জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত  «» বগুড়া আদমদীঘিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা «» ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আরডিএ, বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত «» সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে কমলগঞ্জে ৯ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন «» কমলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু «» কমলগঞ্জে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার; অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ

ব্যবসায়ী আশুতোষ ঘোষ আর নেই

সিলেট নগরীর পল্লবী আ/এ পনিটুলা নিবাসী প্রয়াত শশী মোহন ঘোষ-এর তৃতীয় পুত্র ব্যবসায়ী আশুতোষ ঘোষ আর নেই। তিনি ১৮ জুলাই শনিবার দিনগত রাত ৪টা ১৫ মিনিটে নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। (দ্বিব্যাং লোকাং স্ব গচ্ছতু)। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। আশুতোষ ঘোষ প্রয়াণকালে স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্বীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর শেষকৃত অনুষ্ঠান সিলেট নগরীর নয়াবাজার আখালিয়া মহাশ্মশানঘাটে সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।
এদিকে ব্যবসায়ী আশুতোষ ঘোষ-এর আকস্মিক প্রয়াণে মানবসেবামূলক সংগঠন ‘ভার্সেটাইল ফাউন্ডেশন সিলেট’-এর সভাপতি আ ন ম আব্দুল্লাহ মাসুম, সাধারণ সম্পাদক এম এ হক কামিল, সাংগঠনিক সম্পাদক শিমুল ঘোষ ও প্রেস সম্পাদক সজল ঘোষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা এক শোক বার্তায় প্রয়াতের আত্মার চির মঙ্গল ও চির শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।