আজ-  ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান «» বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত «» বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত «» উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন «» বগুড়া আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়ে এমপিকে সংবর্ধনা «» ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে  «» বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব উপলক্ষে কমলগঞ্জে আগামীকাল বুধবার দোয়া মাহফিল «» নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চান আহমেদ সাদিক «» মৌলভীবাজারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার «» রাতে শ্রীমঙ্গল পৌর এলাকায় পৌর প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি

কুষ্টিয়ায় নতুন ৩৫ করোনা রোগী সনাক্ত, মোট ১২৭১

রোকনুজ্জামান কুষ্টিয়া॥কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৮৪ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৩৫ টি কোভিড পজিটিভ। নতুন আক্রান্ত ২২ জন পুরুষ ও ১৩ জন নারী। আক্রান্ত ৩৫ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৩২, মিরপুর উপজেলার ১, কুমারখালী উপজেলার ১, খোকসা উপজেলার ১। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ১২৭১ জন করোনা রোগী সনাক্ত হল। যার মধ্যে ৯২১ জন পুরুষ ও ৩৫০ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ১৪৬, ভেড়ামারা ১০০, মিরপুর ৬৭, কুষ্টিয়া  সদর ৭৩৫, কুমারখালী ১৮৪, খোকসা ৩৯। এই পযর্ন্ত সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৭৬৬ জন। এই পর্যন্ত মৃতের সংখ্যা ২৮ জন। যার মধ্যে ২৪ জন পুরুষ ৪ জন মহিলা।