আজ-  ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে এনডিএফ’র প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ এম. এ. করিম এঁর ৫ম মৃত্যুবার্ষিকী পালন «» শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন «» বিদ্যালয় গড়তে একসঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা «» সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার «» প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য। «» জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক «» সৌদি আরবের রিয়াদে মৌলভীবাজারের কমলগঞ্জের  প্রবাসী যুবক নিখোঁজ, ছেলের সন্ধানে মায়ের আকুতি «» আদমদীঘিতে মৎস্য হ্যাচারির বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক «» টিআইবির গবেষণা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিবৃতি বিভ্রান্তিমূলক: টিআইবি «» তারকাখচিত জাতীয় অ্যাওয়ার্ডসে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ব্রিটেনের কারি শিল্প

কুষ্টিয়ায় নতুন ৩৫ করোনা রোগী সনাক্ত, মোট ১২৭১

রোকনুজ্জামান কুষ্টিয়া॥কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৮৪ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৩৫ টি কোভিড পজিটিভ। নতুন আক্রান্ত ২২ জন পুরুষ ও ১৩ জন নারী। আক্রান্ত ৩৫ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৩২, মিরপুর উপজেলার ১, কুমারখালী উপজেলার ১, খোকসা উপজেলার ১। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ১২৭১ জন করোনা রোগী সনাক্ত হল। যার মধ্যে ৯২১ জন পুরুষ ও ৩৫০ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ১৪৬, ভেড়ামারা ১০০, মিরপুর ৬৭, কুষ্টিয়া  সদর ৭৩৫, কুমারখালী ১৮৪, খোকসা ৩৯। এই পযর্ন্ত সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৭৬৬ জন। এই পর্যন্ত মৃতের সংখ্যা ২৮ জন। যার মধ্যে ২৪ জন পুরুষ ৪ জন মহিলা।