আজ-  ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া একটি আপোষহীন আদর্শ কাফেলা «» কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ; কার্যাদেশ বাতিলের দাবি «» টিআইবির প্রতিবেদন সম্পর্কে সংসদে আলোচনা, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্তৃপক্ষের বক্তব্যের প্রেক্ষিতে টিআইবির অবস্থান «» বার ভবনেই সন্ত্রাসী হামলা : আইনজীবী সমিতির তীব্র নিন্দা, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি «» সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেট এর কমিটি পুনর্গঠন «» নওগাঁয় এসপির উপস্থাপনায় দুই শতাধিক শিক্ষার্থী হতে চাইলেন সচেতন নাগরিক «» বগুড়া আদমদিঘীতে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে থানা পুলিশ ১ জনকে আটক করেছে «» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা

করোনাভাইরাস: ভারতেই প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু

দীপ্ত ডেস্কঃ করোনাভাইরাস
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতেই প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু হয়েছে। একদিনে সেখানে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৬ হাজার ৬০০ জন আর প্রাণ হারিয়েছে ২১৫ জন। দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ৩ লাখের বেশি আর প্রাণ হারিয়েছে ১ লাখ ৪৯ হাজার ৬৮৬ জন।

বিগত কয়েক মাস যাবত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, একদিনে যুক্তরাষ্ট্রে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ১ হাজার  ৩৮৭ জন। দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত ২ কোটি ১১ লাখ ছাড়িয়েছে আর প্রাণ হারিয়েছে ৩ লাখ ৬০ হাজারের বেশি।

যুক্তরাজ্যে একদিনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় ৫৫ হাজার জন আর প্রাণ হারিয়েছে ৪৫৪ জন। সেখানে মোট আক্রান্ত শনাক্ত ২৬ লাখ ৫৪ হাজারের বেশি আর প্রাণ হারিয়েছে ৭৫ হাজারের বেশি মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৮ কোটি ৫৪ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ১৮ লাখ ৫০ হাজারেরও বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৬ কোটি ৪ লাখের বেশি মানুষ। চ্যানেল আই