আজ-  ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সফল করার আহবান ; «» পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২৬ পালিত «» শ্রীমঙ্গলে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» বগুড়া আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বেইজমেন্টে পার্কিংয়ের বদলে দোকান! «» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

আমরা সবাই যেন ন্যায়ের পথে চলি মাননীয়, এম, পি নেছার আহমদ

দুরুদ আহমেদ: আমরা সবাই যেন ন্যায়ের পথে চলি, মাননীয়, এম, পি নেছার আহমদ

মি’রাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম এর শ্রেষ্টত্বের প্রমাণ মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

মি’রাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম এর শ্রেষ্টত্বের প্রমাণ। আল্লাহ তাআলা তাঁর নবীকে মক্কা মুর্কারামা থেকে বায়তুল আকসা এবং সেখান থেকে ইছরাতে স্বশরীরে ভ্রমণ করিয়ে বিভিন্ন নিদর্শনাবলী দেখিয়ে সকল নবীদেরকে একত্রিত করে তাঁর ইমামতিতে নামাজ আদায় করিয়ে তাঁকে সম্মানিত করেছেন। উম্মতে মুহাম্মদীর জন্য শ্রেষ্ট উপঢৌকন নামাজ প্রদান করেছেন। মি’রাজের আলোচনার মাধ্যমে আমরা নবীর মর্যাদা সম্পর্কে অবগত হতে পারি। ঈমানী চেতনায় উদ্ভোদ্ধ হতে পারি। ব্যক্তিগত জীবনে আমরা নানা কর্মব্যস্থতায় থাকলেও ইসলামের ব্যাপারে আমরা সবাই এক। এ সকল দ্বীনি মাহফিল তারই প্রমাণ।

ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের সহকারি অধ্যাপক ও হাইকোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী আজ ১৩ মার্চ ২০২১খ্রি. শনিবার দি-স্টার কে.জি এন্ড জুনিয়র হাই স্কুল কর্তৃক মি’রাজুন্নবী (সা:) এক বিষ্ময়কর মু’জিযা শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দি-স্টার কে.জি এন্ড জুনিয়র হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে ও প্রিন্সিপাল মো: শফিকুল আলম এর সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয়, এম, পি নেছার আহমদ বলেন, কুরআনে যা আছে নবী যা বলেছেন তা সর্বান্ত করণে আমাদেরকে অবশ্যই বিশ^াস করতে হবে।

আজকের প্রধান আলোচক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী সম্পর্কে প্রধান অতিথি বলেন, উনার বক্তব্য থেকে আমরা সবাই উপকৃত হলাম। তিনি হাই কোর্ট মসজিদে আছেন এটা আমাদের গর্ব, আমি নিজেও তাঁর পিছনে নামাজ আদায় করে শান্তি পেয়েছি। এম.পি আরো বলেন, আমরা যেন সঠিক পথে চলতে পারি, আমাদের জন্য সবাই দোয়া করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ¦ মো: ফজলুর রহমান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এম.এ আলীম, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এনামুল হক, মাওলানা সৈয়দ ইউনুছ আলী, সহ সাংগঠনিক সম্পাদক মো: কামাল উদ্দীন, মাওলানা মুফতি রুহুল আমীন ও সহ প্রচার সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম। বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ¦ এখলাছুর রহমান ও সাইফুর রহমান সুমন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, এমদাদুল হক মিন্টু। তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক রাজন আহমদ, কনফিডেন্ট কে.জি এন্ড হাই স্কুলের প্রিন্সিপাল মাওলানা মোস্তাফিজুর রহমান বকুলফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি ইউ.কের শিক্ষক হাফিজ দেলওয়ার হাসান সুমন, জেলা তালামীযের সাবেক অর্থ সম্পাদক হাফিজ জামাল আহমদ, সদর উপজেলা তালামীযের সাবেক সভাপতি মো: আলী রাব্বী রতন। মৌলভীবাজার শহর তালামীযের সভাপতি মো: মামুনুর রশিদ, মৌলভীবাজার সদর উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক নাছির খান, সরকারি কলেজ তালামীযের সাধারণ সম্পাদক, রাশেদ আহমদ, রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক সভাপতি সৈয়দ ফারাবী, জাহাঙ্গীর আহমদ, অত্র স্কুলের শিক্ষক মো: হাবিবুল বাশার সুমন, আনিসুর রহমান রনি প্রমূখ