আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

এসএমপি এর আন্তঃ বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট ২০২১খ্রিঃ এর ফাইনাল খেলা অনুষ্টিত

দীপ্ত ডেস্ক

অদ্য ২৬/০৮/২০২১খ্রিঃ বিকাল ০৪.০০ ঘটিকার সময় সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে সিলেট মেট্রোপলিটন পুলিশের আন্তঃ বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে এসএমপি’র সাতটি বিভাগের ০৭ টি টিম অংশগ্রহন করেছে। উক্ত টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় অংশগ্রহণ করে এসএমপি, সদর বিভাগ ও পিওএম বিভাগ। এ সময় উপস্তিত ছিলেন  সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব সঞ্জয় সরকার, সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগন, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ গণ, আরআই এসএমপি সহ অনান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় সদর বিভাগ ৩-২ গোলে ট্রাইবেকারে পিওএম বিভাগকে পরাজিত করে। সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় বিজয়ী ও বিজিতদের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন এবং খেলাধুলার মাধ্যমে নিয়মিত শারীরিক সুস্থতা বজায় রাখাসহ পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে কর্মক্ষেত্রে সেবার মান বৃদ্ধি করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।উক্ত খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন পিওএম বিভাগের উমা প্রসাদ এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন সদর বিভাগের অপু দেব।