আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁ রাণীনগরে মুজিব বর্ষ উপলক্ষে আনসার-ভিডিপিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান


মোঃ শিমুল  হাসান  নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আসনার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো। উপজেলার অস্বচ্ছল আনসার ও ভিডিপির ৬০জন সদস্যদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, পেয়াজ ও সাবান বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ আনছার আলী, আনসার ও ভিডিপি প্রশিক্ষীকা আফরোজা খানম, উপজেলা কোম্পানী কমান্ডার, ইউনিয়ন পর্যায়ের দলনেতা/দলনেত্রী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি যার জন্ম না হলে এই বাংলাদেশ পেতাম না, সেই মহান ব্যক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে মুখে নয় বুকে ধারন, লালন ও পালন করে তার স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।