দীপ্ত ডেস্ক
অদ্য ২৬/০৮/২০২১খ্রিঃ বিকাল ০৪.০০ ঘটিকার সময় সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে সিলেট মেট্রোপলিটন পুলিশের আন্তঃ বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে এসএমপি’র সাতটি বিভাগের ০৭ টি টিম অংশগ্রহন করেছে। উক্ত টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় অংশগ্রহণ করে এসএমপি, সদর বিভাগ ও পিওএম বিভাগ। এ সময় উপস্তিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব সঞ্জয় সরকার, সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগন, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ গণ, আরআই এসএমপি সহ অনান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় সদর বিভাগ ৩-২ গোলে ট্রাইবেকারে পিওএম বিভাগকে পরাজিত করে। সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় বিজয়ী ও বিজিতদের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন এবং খেলাধুলার মাধ্যমে নিয়মিত শারীরিক সুস্থতা বজায় রাখাসহ পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে কর্মক্ষেত্রে সেবার মান বৃদ্ধি করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।উক্ত খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন পিওএম বিভাগের উমা প্রসাদ এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন সদর বিভাগের অপু দেব।









