আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জ জনতা ব্যাংকের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
করোনাভাইরাস মহামারীর সময়ে অসহায় হয়ে পড়া উপার্জনহীন ও দুঃস্থ-গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছে দেশের দ্বিতীয় বৃৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাংক জনতা ব্যাংক লিমিটেড। ‘শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ’ এ শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে এমন উদ্যোগ নিয়েছে জনতা ব্যাংক লিমিটেড।
করোনাকালে জনতা ব্যাংকের ভানুগাছ শাখার উদ্যোগে অসহায়, দুঃস্থ ও সমাজে পিছিয়ে পড়া শতাধিক লোকের মাঝে শুক্রবার সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় খাদ্য সহায়তা বিতরণ করেছে।
খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড মৌলভীবাজার জেলা এরিয়া প্রধান দেবাশীষ দেব, জেলার প্রিন্সিপাল অফিসার মোঃ সালাহ্ উদ্দিন, পি.ও জিতেন্দ্র কুমার দেব, ভানুগাছ শাখার ব্যবস্থাপক তমাল দত্ত, ক্যাশ অফিসার মোহাম্মদ জাকির হোসেনসহ ভানুগাছ শাখার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।