আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারী’র বড় ছেলে তৌকির তাহসিন বারী অমর্ত্যের প্রথম মৃত্যুবার্ষিকী

অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারী’র বড় ছেলে তৌকির তাহসিন বারী অমর্ত্যের প্রথম মৃত্যুবার্ষিকী কুলাউড়ার উন্দালে পালিত হলো আজ ২৫ আগষ্ট বুধবার। অমর্ত্য ফাউন্ডেশন ও কুলাউড়ার নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠনের আয়োজনে মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফিজ জুনেদ আহমদ ও মাওলানা আশরাফুল ইসলাম। কুলাউড়ার উন্দালে অনুষ্ঠিত অমর্ত্যের প্রথম মৃত্যুবার্ষিকীতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সৈয়দ মুজতবা আলী পাঠাগারের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কর্মধা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় চন্দ্র দেব, কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, জাসদ নেতা আহমেদ ইসহাক প্রিন্স, আজকের পত্রিকার কুলাউড়া প্রতিনিধি এস আলম সুমন, সাপ্তাহিক সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, স্টাফ রিপোর্টার নাজমুল বারী সোহেল, ক্রীড়া সংগঠক বেলায়েত হোসেন লাভলু, কুলাউড়া সংলাপের স্টাফ রিপোর্টার ইউসুফ আহমেদ ইমন, সোশ্যাল কেয়ার অব নেশনের আজিজুর রহমান উজ্জ্বল, অনুলিপি কুলাউড়ার আজহার মুনিম শাফিন প্রমুখ। অমর্ত্যের পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ফজলুল বারীর ছোট ভাই ফজলুল হালিম হেলাল।
কুলাউড়ার উন্দালে আয়োজিত অমর্ত্যের প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রায় ১৫০ জন অতিথিদের মুরগির মাংস দিয়ে আখনি পরিবেশন করা হয়।

২০২০ সালের ২৫ আগষ্ট মাত্র ২১ বছর বয়সে মারা যান অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে তৌকির তাহসান বারী অমর্ত্য। শোকার্ত পরিবার গড়ে তুলেছে একটি সেবামুলক প্রতিষ্ঠান অমর্ত্য ফাউন্ডেশন। দেশবিদেশের দানশীল ব্যক্তিদের সহায়তায় বাংলাদেশ জুড়েই নলকূপ স্থাপন সহ নানা কর্মযজ্ঞ চলছে এ ফাউন্ডেশনের। দেশের বিভিন্ন এলাকায় ছয়টি খাবার ঘরে প্রতিদিন দুই শতাধিক মানুষকে রান্না করা খাবার খেতে দেয়া হয়।
আদিবাসী ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য কাজ করছে অমর্ত্য ফাউন্ডেশন। ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামে নির্মান করা হচ্ছে অমর্ত্য মসজিদ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনের খাবার ঘর ছাড়াও নানান প্রতিষ্ঠানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি শোকার্ত পরিবার সকলের কাছে দোয়া কামনা করেছেন। আমাদের এক ভাইর বাবা মোহাম্মদ আলী আখন্দ ২০০২ সালের ২৫ আগষ্ট মারা গেছেন। দোয়ায় আমাদের এই প্রয়াত পিতার জন্যেও দোয়া করা হয়।