আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মুক্তিযুদ্ধের সংগঠক রোটারিয়ান শফিকুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

চৌধুরী মোহাম্মদ মেরাজঃ রোটারি ক্লাব মৌলভীবাজার মিডটাউনের আয়োজনে বিশিষ্ট রোটারিয়ান মহান মুক্তিযুদ্ধের সংগঠক একাটুনা ইউনিয়নের প্রাত্তন মেম্বার সমাজসেবক শফিকুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ সকাল ১১.৩০ ঘটিকার সময় সৈয়দ মুজতবা আলী রোডস্হ দৈনিক বাংলার দিন পত্রিকার কার্যালয়ে রোটারি ক্লাব মৌলভীবাজার মিডটাউনের সভাপতি সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক মাহমুদুর রহমানের সঞ্চালায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসস প্রতিনিধি রোটারিয়ান ডাঃ সাদিক আহমদ, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি সৈয়দ সাহাব উদ্দিন আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, হবিগঞ্জ চেম্বারের প্রাত্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশিদুল হাসান চৌধুরী কাজল, বিশিষ্ট ব্যবসায়ী ও রোটারিয়ান আমিন উদ্দিন বাবু, দীপ্ত নিউজের সম্পাদক ও সাংবাদিক দুরুদ আহমদ, দৈনিক বাংলার দিন পত্রিকার চীপ রিপোর্টার সমাজসেবক মাহমুদুর রহমান মাহমুদ, দৈনিক বাংলার দিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও সমাজকর্মী চৌধুরী মোহাম্মদ মেরাজ, সাংবাদিক সুলতান আহমদ প্রমুখ।
এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও আবেগাপ্লুত বক্তব্য রাখেন প্রয়াত শফিকুর রহমানের একমাত্র মেয়ে গুজারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাহিদা রহমান শাম্মি।
আলোচনা সভায় মোনাজাত পেশ করেন মৌলভীবাজার জেলা পরিষদ মসজিদের খতিব আইয়ুব আলী খান। বক্তারা আলোচনা সভায় প্রয়াত শফিকুর রহমানের বিভিন্ন স্মৃতিচারণ করেন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি পরিবারের যে কোন প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।