আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

রাজনগরে যুবলীগের দোয়া মাহফিল

কে এম সাইদুল ইসলাম

মৌলভীবাজারের রাজনগরে উপজেলা যুবলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ই আগস্টে শাহাদাৎ বরণকারী সকল শহিদদের স্মরণে ও তাদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দবার্টিতে দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক মিলন বখ্ত।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রেজাউল করিম সোহেল, সাধারণ সম্পাদক আকমল হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফাহাদুর রহমান ফুয়াদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ, বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।