বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক
বিষয়: ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২১’ এর বৈশ্বিক প্রকাশ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে।
প্রিয় মহোদয়,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পক্ষ থেকে শুভেচ্ছা!
বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২১’ এর বৈশ্বিক প্রকাশ উপলক্ষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সংবাদ সম্মেলনের তারিখ ও সময় : ২৫ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, সকাল ১১:০০টা
মাধ্যম: জুম ওয়েবিনার (Zoom Webinar)
নিবন্ধন লিংক: https://zoom.us/webinar/register/WN_hL9Qn8FkRJiCjts03j7fsw
| Welcome! You are invited to join a webinar: দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২১. After registering, you will receive a confirmation email about joining the webinar.Welcome! You are invited to join a webinar: দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২১. After registering, you will receive a confirmation email about joining the webinar.zoom.us |
উক্ত সংবাদ সম্মেলনের সংবাদ ও সংবাদচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারে আপনার গণমাধ্যমের প্রতিবেদক/সাংবাদিক মনোনয়নের জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। অংশগ্রহণের সীমিত সুযোগ থাকায় ওয়েবিনারে সরাসরি (প্রশ্নোত্তর পর্বসহ) অংশগ্রহণ করতে আপনার মনোনীত প্রতিবেদক/সংবাদকর্মীর নিবন্ধন উপরোক্ত লিংকের মাধ্যমে সম্পন্ন করার বিনীত অনুরোধ জানাচ্ছি। নিবন্ধন করার শেষ সময় আগামী ২৫ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, সকাল ১০:০০টা।
এছাড়া, ভার্চুয়াল সংবাদ সম্মেলনটি Zoom এর পাশাপাশি টিআইবির ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজ এ সরাসরি সম্প্রচার করা হবে।
টিআইবির প্রতি আপনাদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ।








