আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নওগাঁয় র‍্যাব- ৫ ক্যাম্পের অভিযানে ২অপহরণকারী সদস্য গ্রেফতার

শিমুল হাসান, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলা থেকে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় একই পরিবারের তিন অপহৃতকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মধ্য-করমুডাঙ্গা থেকে তাদের গ্রেফতার ও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মধ্য-করমুডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে তরিকুল ইসলাম (৫০) এবং করমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের আব্দুস সালাম এর ছেলে আইয়ুব আলী (৩০)। রবিবার র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর গ্রামের গরু ব্যবসায়ী নাদিমুল ইসলাম (৪৩) গত ২৩ মার্চ বিকেল ৪টায় সাপাহার থানার বড় পশুর হাট দিঘীরহাটে আসেন। এসময় নাদিমুলকে কৌশলে অভিযুক্ত তরিকুল ইসলাম, আইয়ুব আলী, করমুডাঙ্গা ঘোষপাড়া গ্রামের হাফিজুল ইসলাম (২৬) এবং শিমুলডাঙ্গা জাহাঙ্গীর আলম (৫৮) অপহরণ করে। পরে তাকে তরিকুল ইসলামের নিজ বাড়িতে আটকে রাখে। পরবর্তীতে অভিযুক্তরা মোবাইলের মাধ্যমে ভিকটিমের স্ত্রী বিউটি বেগম এর নিকট মুক্তিপণ হিসেবে ৪ লাখ টাকা দাবী করে। এসময় বিউটি বেগম তার দুই বছরের ছেলে আসাদুল্লাহকে নিয়ে অপহরণকারীদের দেওয়া ঠিকানা মধ্য-করমুডাঙ্গা গ্রামে আসলেও তাদেরও অপহরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমের বড় মেয়ে নাইমা আক্তার সোনালী (১৪) এর কাছে তার বাবা, মা ও ভাইয়ের মুক্তিপণ হিসেবে ৪ লাখ টাকা দাবী করে। এসময় নাইমা আক্তার মোবাইল ফোনে জয়পুরহাটে র‍্যাব-৫ কে বিষয়টি অবগত করে। র‍্যাব-৫ ক্যাম্প কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ রানা এবং উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলামের এর নেতৃত্বে শনিবার রাতে মধ্য-করমুডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে অপহৃত নাদিমুল ইসলাম, বিউটি বেগম ও তাদের ছেলে আসাদুল্লাহ ইসলামকে উদ্ধার করে। অভিযুক্ত তরিকুল ইসলাম ও আইয়ুব আলী কে গ্রেফতার করা হলেও অন্য আসামীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সাপাহার থানায় রাতেই মামলা করা হয়েছে। উদ্ধার অপহৃতদের সাধারণ ডায়েরী (জিডি) মূলে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, র‍্যাবের অভিযানে অপহৃত গরু ব্যবসায়ী নাদিমুল ইসলাম, তার স্ত্রী ও সন্তানকে উদ্ধার করা হয়েছে। সেই সাথে অপহরণ এর ঘটনায়  জড়িত ২আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।