আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে বিশেষ উঠান বৈঠক


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)-এ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে আলীনগর ইউনিয়নের কামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ মার্চ) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা তথ্য কর্মকর্তা স্বর্ণালী সিনহার সভাপতিত্বে এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
তথ্য সেবা সহকারি আমিনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন ও স্থানীয় ইউপি সদস্য রইছ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবুর রহমান ও সাংবাদিক পিন্টু দেবনাথ। উঠান বৈঠকে উপস্থিত আশ্রায়ন আবাসিক এলাকার ৫০ জন নারীর উদ্দেশ্যে বক্তারা বাংলাদেশ সরকার প্রদত্ত নারীদের বিভিন্ন অধিকার, সুযোগে সুবিধা, চাকুরির আবেদন করতে সেবা, স্বাস্থ্য ও স্যানিটেশন সেবা, শিক্ষা সেবাসহ বিভিন্ন সেবা কিভাবে গ্রহন করা যায় তা নিয়ে অবহিত করা হয়।