আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা এক মাদক ব্যবসায়ি গ্রেফতার

অদ্য ২৭/০৩/২০২২খ্রিঃ রাত অনুমান ১৯:৫০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক জনাব আবুল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/ সুমন চক্রবর্তী, সঙ্গীয় কনস্টেবল/৮৪৮ অমল কান্তি চাকমা, কনস্টেবল/১২৯৯ আনোয়ার হোসেন, কনস্টেবল/১০৮৪ মোঃ ফজলুল করিম সর্ব কর্মস্থল মহানগর গোয়েন্দা বিভাগ, এসএমপি, সিলেট -দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ খাঁন চুলাঘর দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আশিক মিয়া (২৬), পিতা- মৃত হাসন মিয়া, মাতা- মৃত রীনা বেগম, সাং- জয়পাশা, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার, বর্তমানে- সুহেল মিয়ার মেস্, চালিবন্দর, থানা- কোতয়ালী মডেল, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, সিলেট শহরের কাষ্টঘর এলাকা হতে উক্ত ইয়াবা ট্যাবলেট পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে।উক্ত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।