আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে উঠান বৈঠক


মৌলভীবাজার প্রতিনিধি॥ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা উঠান বৈঠিক অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার ণক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প(২য় পর্যায়) কর্তুক মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে প্রদত্ত সেবা সমুহ নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল (২৯মার্চ ) দুপরে মৌলভীবাজার সদর উপজেলার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তথ্য আপা উদ্যোগে উঠান বৈঠক অনুষ্টিত হয়। জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে উঠান উঠান বৈঠকে বক্তব্য রাখেন তথ্য সেবা কর্মকর্তা সিফাত ই-মন্জুর,তথ্যসেবা সহকারী খন্দকার ফারহানা আক্তার জুই, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মোক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ, বীর মোক্তিযোদ্ধা এস,এম মুজিবুর রহমান,জেলা প্রেগ্রাম অফিসার এম,এ কাওছার,প্রধান শিক্ষক মো: ফাতির আলী,সহকারি প্রধান শিক্ষক রোকশানা লস্কর প্রমুখ। উঠান বৈঠকে শতাধিক ছাত্রী অংশ গ্রহন করেন।