আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সান্তাহারে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে স্বামীর ওপর অভিমান করে আলেমা খাতুন (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের হবীর মোড় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র সংলগ্ন ইসাহাকের ভাড়া বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আলেমা আক্কেলপুরের তিলকপুর মারমা গ্রামের হাসান আলীর স্ত্রী। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, তিন বছর আগে সান্তাহার পৌর শহরের হবীর মোড় এলাকায় জনৈক ইসাহাক আলীর বাসা ভাড়া নিয়ে আমেলা ও হাসান দম্পতি বসবাস করে আসছিল। সোমবার দিবাগত রাত ২টায় আটো রিকশা চালক স্বামী হাসান আলী কাজ শেষে বাড়ি ফিরে স্ত্রী আলেমা খাতুনের কাছে খাবার চায়। কিন্তু আলেমা খাতুন তার স্বামীকে রান্না করা খাবারগুলো বের করে তুলে নিয়ে খেতে বলে। এতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে মারপিট করে হাসান আলী। স্ত্রী তার স্বামীর ওপর অভিমান করে গভীর রাতে পাশের ঘরে বাঁশের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলতে থাকে। ভোর ৫ টার দিকে তাদের দেড় বছর বয়সী শিশুপুত্র তার মায়ের কাছে যেতে কাঁদতে শুরু করলে আলেমাকে খোজাখুঁজির একপর্যায়ে পাশের ঘরে তার মরদেহ দেখতে পায়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।