অদ্য ২৯/০৩/২০২২খ্রিঃ বেলা ১১.৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহঃ) থানার সহকারী পুলিশ কমিশনার এর কার্যালয় পরিদর্শন করেন এসএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ । এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম , সহকারী পুলিশ কমিশনার শাহপরাণ (রহঃ) থানা জনাব রুপক কুমার শাহ , অফিসার ইনচার্জ শাহপরাণ (রহঃ) থানা জনাব সৈয়দ আনিসুর রহমান। উপস্থিত সবাই ফুল দিয়ে পুলিশ কমিশনার মহোদয়-কে শুভেচ্ছা জানান এবং সালামি প্রদান করেন সহকারী পুলিশ কমিশনার শাহপরাণ (রহঃ) থানা জনাব রুপক কুমার শাহ । পুলিশ কমিশনার মহোদয় সহকারী পুলিশ কমিশনার এর কার্যালয় রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্ট্রার-পত্রাদি সমূহ, থানার ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এসএমপি পুলিশ কমিশনার এর শাহপরাণ (রহঃ) থানার সহকারী পুলিশ কমিশনার এর কার্যালয় পরিদর্শন
Catagory : সারা দেশ | তারিখ : মার্চ, ৩০, ২০২২, ৬:৩৯ অপরাহ্ণ • ১ বার পঠিত






