আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।
বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ও রাজু ফাউন্ডেশন গ্রুপের চেয়ারম্যান,বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার  উপদেষ্টা সোহেল আহমদ রাজুর সার্বিক সহযোগিতায় সদর  উপজেলার ১২ নং গিয়াস নগর ইউনিয়নের কালিয়ার গাঁও গ্রামে গরীব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 
বুধবার ৩০ মার্চ সকাল ১০ ঘটিকার সময় ৪০টি গরিব অসহায় পরিবারের মাঝে এই ইফতার  সামগ্রী বিতরণ করা হয়। 
 বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিলো, ৫ লিটার সয়াবিন তৈল, ৫ কেজি পেঁয়াজ, ২ কেজি ছোলা,১ কেজি চিনি, ১কেজি ডাল, ২কেজি লবণ, এক প্যাকেট সেমাই, ১ প্যাকেট খেজুর, ১০ কেজি চাল। 
ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বী মোঃ টনু মিয়া, বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগীয় সভাপতি এম.এ রুমান আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ বাবলু মিয়া, মোঃ জাহাঙ্গীর হোসেন, সুহেল আহমদ, মামুন আহমদ মুন্না, সালমান আহমদ, জয়নাল আহমদ প্রমুখ।