আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নওগাঁয় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত


শিমুল হাসান, (নওগাঁ) প্রতিনিধিঃ
  তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন বিএনপি’র বক্তব্য হল খালি কলসি বেশি বাজার মত। যারা জামিন নেয়ার জন্য পুরুষ হয়ে মহিলাদের বোরকার কাপড় পড়ে হাইকোর্টে হাজির হয় তারা নাকি সরকার পতন ঘটাবে। আমরা গত কয়েক বছর আগে দেখেছি বিএনপি নেতারা বোরকা পরে হাইকোর্টে জামিন নিতে গিয়েছিল। এই লজ্জা বিএনপি কোথায় রাখবেন বলে মন্তব্য করেন তিনি। তিনি আজ দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন,বিএনপি বলে বেড়াাচ্ছে নিরপেক্ষ সরকার না হলে তারা নির্বাচনে আসবে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আর কোন তত্তবাবোধায়ক সরকার হবে না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশনার স্বাধীন। সুতরাং স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনে আসবে কি আসবেনা সেটি তাদের বিষয়। হাছান মাহমুদ আরো বলেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করে নাই। তারা অংশ গ্রহন না করে ভেবেছিল ধাক্কা দিয়ে সরকার ফেলে দিবেন। বরং সরকার আরো শক্তিশালী হয়েছিল। ২০১৮ সালে বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন। আমাদের সরকার অত্যন্ত সুন্দর ভাবে দেশ পরিচালনা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তাই আগামী নির্বাচনের ট্রেনে উঠবে কি উঠবে না সেটি বিএনপির সিদ্ধান্তের ব্যাপার। নির্বাচনের ট্রেন কারো জন্য অপেক্ষা করবে না। এর আগে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনে নওগাঁ জেলা আওয়ামীলগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়মীলীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। পরে পুনরায় আব্দুল মালেককে নওগঁা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধন চন্দ্র মজুমদারকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।