রাবেয়া সুলতানা, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির সান্তাহারে জমিসংক্রান্ত জেরে চাপাতি দিয়ে মামাকে কুপিয়ে আহত করেছেন আপন ভাগ্নে। আহত মামা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। শুক্রবার দুপুরে উপজেলার সান্তাহার ইউপির উথরাইল গ্রামে এ ঘটনা ঘটে। আহত মামার নাম আবুল কালাম আজাদ ও ভাগ্নে একই গ্রামের আনোয়ার হোসেন। পুলিশ ও স্থানিয় সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার ইউপির উথরাইল গ্রামের শাহাদত হোসেনের ছেলে আবুল কালাম আজাদ ও তার আপন ভাগ্নে একই গ্রামের আনোয়ার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমাসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষের সমঝোতার জন্য কয়েক দফায় চেষ্টা করে বার্থ হয়েছেন। একপর্যায়ে শুক্রবার সকালে ভাগ্নে আনোয়ার হোসেন মামাকে না ডেকে এককভাবে জমিটি মাপতে করতে শুরু করেন। খবর পেয়ে মামা আবুল কালাম আজাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা প্রদান করার চেষ্টা করেন। এ সময় ভাগ্নে আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে দেশীয় চাপাতি দিয়ে কুপিয়ে শরীর বিভিন্ন স্থানে জখম করে।গুরুতর আহত আবুল কালাম আজাদকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) প্র জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চাপাতি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ভাগ্নে পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আদমদীঘি থানায় গত শুক্রবার একটি মামলা দায়ের করা হয়েছে, যাহার মামলা নং -২।








