আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া সান্তাহারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ


রাবেয়া সুলতানা , আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘির
সান্তাহারে শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের
আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সান্তাহার পৌর শহরের তারাপুর যুব
সমাজের আয়োজনে সান্দিড়া ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্টে
ট্রাইব্রেকারে ১-০ গোলে ‘মধ্যো দুর্গাপুর নওগাঁ’কে হারিয়ে ‘হেলালিয়া থ্রি স্টার
মাট সান্তাহার’ জয়ী হয়।
সান্তাহার পৌরসভার তারাপুর গ্রামের কাউন্সিলর কামরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার
বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা
চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও
ছাগল তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের
যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সান্তাহার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক
এসএম জাহিদুর বারী, পৌরসভার পানেল মেয়র জার্জিস আলম রতন, পৌর ক্রীড়া সংস্থার
সাধারন সম্পাদক মকবুল হোসেন জোয়ারদার, পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম,
উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের
সভাপতি ফিরোজ হোসেন চন্দন, সান্তাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক
আবুল কালাম আজাদ, কাউন্সিলর আলাউদ্দীন, হুমায়ন কবির বাদশা, যুবলীগ নেতা আবুল
কালাম আজাদ প্রমুখ। খেলাটি পরিচালনা করেন আলমগীর, হোসেন আলী ও করিম।