অদ্য ০২/০৪/২০২২খ্রিঃ রাত অনুমান ১৯:৫০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক আবুল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/ সুমন চক্রবর্তী, সঙ্গীয় এসআই(নিঃ)/জাহাঙ্গীর আলম, কনস্টেবল/৮৪৮ অমল কান্তি চাকমা, কনস্টেবল/১৬৬০ হোসেন চৌধুরী, কনস্টেবল/১০৮৪ মোঃ ফজলুল করিম, কনস্টেবল/১০০১ মোঃ রুবেল আলম-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ বাদশা মিয়া(৪০), পিতা- মৃত আব্দুস সোবহান, সাং- ময়নার পয়েন্ট, হানিফ মিয়ার বাসা, থানা-সুনামগঞ্জ, জেলা- সুনামগঞ্জ সদর, বর্তমানে- শাহজালাল মাজার(ভাসমান), থানা- কোতয়ালী মডেল, জেলা-সিলেট-কে নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ১২ (বার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, সিলেট শহরের কাষ্টঘর এলাকা হতে উক্ত ইয়াবা ট্যাবলেট পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।








