আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বন্ধু সামাজিক সংগঠন সিলেট এর ইফতার বিতরণ

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে বন্ধু সামাজিক সংগঠন সিলেট এর পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) বিকাল ৫টায় মধুশহীদে ৩শত অসহায় দরিদ্র মানুষের মাঝে  ইফতার বিতরণ করা হয়।

বন্ধু সামাজিক সংগঠন সিলেট এর সাধারন সম্পাদক মেহরাব হোসেন জিসান এর পরিচালনায় ও মিজানুর রহমান মারজান এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিটি, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম ফাউন্ডেশনের সভাপতি মির্জা মো: সাদ্দাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ।

আরও উপস্থিত ছিলেন সংগঠন এর সহ-সভাপতি মিনহাজ উদ্দীন যুবরাজ, সহ-সাধারন সম্পাদক রায়ানজুবায়ের, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান তামিম, প্রচার সম্পাদক রিমন, সহ-প্রচার জয়রাজ,উন্নয়ন সম্পাদক বারি, সংগটন এর সিনিয়র সদস্য রাফি, মাহদি হাসান, সদস্য তাওছিফ, শুভ, সামি, সাদি, সামির, আরাফ প্রমুখ।

বক্তারা বলেন, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মহান আল্লাহর নৈকট্য লাভ ও পবিত্র মাহে রমজানে ভালোভাবে সেহেরি ও ইফতার করতে অসহায়দের সহযোগিতা করার জন্যই আমাদের এই উদ্যোগ। আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করব, যার যার জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।