আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

আশুলিয়ায় দুই যুবককে পিটিয়ে জখম সাভার প্রতিনিধি


 আশুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে মেহেদি ও আসলাম নামের দুই যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (০৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার উত্তর চারাবাগ গ্যাস ফ্যাক্টরি সংলগ্ন শরিফের অফিসের সামনে এ ঘটনা ঘটে। এসময় তাদেরকে বাঁচাতে গিয়ে সোহাগ নামের এক যুবকও আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদি হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গুরুতর আহতরা হলেন- আশুলিয়ার উত্তর চারাবাগ এলাকার হযরত আলীর ছেলে মেহেদি হাসান বাবু এবং তার চাচাতো ভাই আসলাম। 
অভিযুক্তরা হলেন- আশুলিয়ার উত্তর চারাবাগ এলাকার জসিম উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম জহুর (৪০), তার ভাই  নুরুজ্জামান নুর (৩৫), বুইদা মিয়ার ছেলে দানেছ (৩৫), আনে হোসেনের ছেলে শরীফ (২৫), হারুন অর রশিদের ছেলে ইব্রাহীম (২৮), ইউনুস আলীর ছেলে জহিরুল (২৫) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন।
আহতের স্বজনেরা জানায়, ভুক্তভোগী মেহেদী হাসান বাবু ও আসলামকে উত্তর চারাবাগ গ্যাস ফ্যাক্টরি সংলগ্ন শরিফের অফিসের সামনে ডেকে নিয়ে যায় সন্ত্রাসী জহুরুল ইসলাম জহুর। এসময় পূর্ব শত্রুতার জের ধরে আগে থেকে ওৎ পেতে থাকা জহুরুল ইসলামের সহযোগী দানেছ, শরীফ, ইব্রাহীম, জহিরুল, নুরুজ্জামান নুর সহ অজ্ঞাতনামা বিবাদীরা লোহার রড, জি.আই পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে তাদের হাত-পা সহ সারা শরীরে নীলাফুলা ও রক্তাক্ত জখম করে। এসময় ভুক্তভোগী মেহেদী হাসানের ভাই সোহাগ এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকেও এলোপাতাড়ি মারধর করে। পরে আহতদের সাথে থাকা নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে তাদেরকে  রাস্তার ওপর ফেলে রেখে চলে যায় হামলাকারীরা। এসময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য মেহেদী হাসান বাবু ও আসলামকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।