আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে সিলাম ইউপি চেয়ারম্যানের অভিনন্দন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সিলেট’র প্রথম পূর্ণাঙ্গ কমিটির সভাপতি, নিরলস সমাজকর্মী, সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর এবং সাধারণ সম্পাদক, তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দক্ষিণ সুরমা বিভিন্ন দিক থেকে একটি গুরুত্বপূর্ণ উপজেলা। ঐতিহ্যবাহী এই অঞ্চলের রয়েছে একটি গৌরবময় ইতিহাস। দক্ষিণ সুরমার সাহিত্য-সাংবাদিকতারও রয়েছে উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি বলেন, আমি মনে করি এই অঞ্চলের গৌরবময় ঐতিহ্যের ধারা বজায় রেখে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃৃন্দ তাঁদের লেখনীর মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন।
তিনি দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবযাত্রায় নতুন কমিটির সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।