আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নওগাঁ রাণীনগরে মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন


নওগাঁ প্রতিনিধি: নওগাঁ  রাণীনগরের পারইল ইউনিয়নের বগারবাড়ীতে শিক্ষক ইয়াছিন আলীর করা মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে পারইল ইউনিয়ন বাসীর পক্ষ থেকে বগারবাড়ী বাজারে এই মানববন্ধন ও প্রতিবাদ
সমাবেশের আয়োজন করা হয়। গত সোমবার (০৪এপ্রিল) নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে উপজেলার পারইল ইউনিয়নের শংকরপুর গ্রামের শিক্ষক আনিছুর রহমান একই এলাকার
ফজলে রাব্বী ও আবু সাইদের বিরুদ্ধে জমিদখল ও চাঁদা আদায়ের অভিযোগসহ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও মানহানিকর বক্তব্য
উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেন। তারই প্রতিবাদে এই মানববন্ধন ও
প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় পারইল ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তিবর্গ, শতাধিক পুরুষ ও মহিলা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন এক একর জমি নিয়ে শিক্ষক
ইয়াছিন এবং আনিছুর, রাব্বী ও সাইদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে
দ্বন্দ্ব চলে আসছে। দ্রুত সঠিক আইনী প্রক্রিয়ার মাধ্যমে এই দ্বন্দ্ব নিরসন করে স্থানীয়দের মাঝে শান্তি ফিরে আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এছাড়াও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সমস্যাটি সমাধান না হওয়া পর্যন্ত
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা থেকে উভয়পক্ষকে বিরত থাকতে
আহ্বান জানানো হয়। এসময় বক্তব্য রাখেন পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, ইউপি আওয়ামীলীগের সভাপতি ডা. নুরে আলম সিদ্দিকী দুলাল, সম্পাদক সারোয়ার
হোসেন, কোষাধ্যক্ষ সাজেদুর রহমান সাজু, স্থানীয় মেম্বার মিজানুর সরদার, গোলাম মোস্তফা, ছাত্রলীগের প্রচার সম্পাদক আবু সাইদ, স্বেচ্ছাসেবক লীগের ফজলে রাব্বী, জমির মালিক আনিছুর রহমান প্রমুখ।