নওগাঁ প্রতিনিধি: নওগাঁ রাণীনগরের পারইল ইউনিয়নের বগারবাড়ীতে শিক্ষক ইয়াছিন আলীর করা মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে পারইল ইউনিয়ন বাসীর পক্ষ থেকে বগারবাড়ী বাজারে এই মানববন্ধন ও প্রতিবাদ
সমাবেশের আয়োজন করা হয়। গত সোমবার (০৪এপ্রিল) নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে উপজেলার পারইল ইউনিয়নের শংকরপুর গ্রামের শিক্ষক আনিছুর রহমান একই এলাকার
ফজলে রাব্বী ও আবু সাইদের বিরুদ্ধে জমিদখল ও চাঁদা আদায়ের অভিযোগসহ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও মানহানিকর বক্তব্য
উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেন। তারই প্রতিবাদে এই মানববন্ধন ও
প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় পারইল ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তিবর্গ, শতাধিক পুরুষ ও মহিলা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন এক একর জমি নিয়ে শিক্ষক
ইয়াছিন এবং আনিছুর, রাব্বী ও সাইদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে
দ্বন্দ্ব চলে আসছে। দ্রুত সঠিক আইনী প্রক্রিয়ার মাধ্যমে এই দ্বন্দ্ব নিরসন করে স্থানীয়দের মাঝে শান্তি ফিরে আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এছাড়াও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সমস্যাটি সমাধান না হওয়া পর্যন্ত
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা থেকে উভয়পক্ষকে বিরত থাকতে
আহ্বান জানানো হয়। এসময় বক্তব্য রাখেন পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, ইউপি আওয়ামীলীগের সভাপতি ডা. নুরে আলম সিদ্দিকী দুলাল, সম্পাদক সারোয়ার
হোসেন, কোষাধ্যক্ষ সাজেদুর রহমান সাজু, স্থানীয় মেম্বার মিজানুর সরদার, গোলাম মোস্তফা, ছাত্রলীগের প্রচার সম্পাদক আবু সাইদ, স্বেচ্ছাসেবক লীগের ফজলে রাব্বী, জমির মালিক আনিছুর রহমান প্রমুখ।








