আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা


মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী,  মৌলভীবাজারঃ পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার  লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে জুড়ী থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়েছে।  
সোমবার (০৬ এপ্রিল ২০২২) মৌলভীবাজার জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজার, ফুলতলা রোড, বিজিবি ক্যাম্প সংলগ্ন রাস্তাসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, লেবুর ও সবজির পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান, হার্ডওয়ারের প্রতিষ্ঠান মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে আড়তদ্বার কর্তৃক পাকা ক্রয় ভাউচার সংগ্রহ না করা এবং খুচরা ব্যবসায়ীদেরকে পাকা বিক্রয় ভাউচার প্রদান না করা, বোতলজাত রং সহ হার্ডওয়ারী পণ্যে আইন অনুযায়ী মূল্য এবং তারিখ উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কামিনীগঞ্জ বাজারে অবস্থিত বিসমিল্লাহ সবজি ভান্ডারকে ৩ হাজার টাকা, ফুলতলা রোডে অবস্থিত বিসমিল্লাহ ট্রেডার্সকে ৩ হাজার টাকা, এ আর এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, আবির এন্টারপ্রাইজকে ২ হাজার ৫ শত টাকা, বিজিবি ক্যাম্প সংলগ্ন রাস্তায় অবস্থিত মদিনা হার্ডওয়্যারকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।           
উক্ত অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।