আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সীমাহীন মূল্যবৃদ্ধি প্রতিবাদে কৃষক দল এর মানববন্ধন

তারিখ: ০৭/০৪/২০২২ইং
প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মৌলভীবাজার জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ মোনাহিম কবির এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মশিউর রহমান বেলাল এর সঞ্চালনায় ০৭ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার দুপুর ০২.০০ ঘটিকার সময় কৃষি উপকরণের সীমাহীন মূল্যবৃদ্ধি ও সেচের পানির অভাবে দিশেহারা কৃষকের আত্মহত্যার কারণ উদঘাটন ও দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত কমসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক, ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক এম এ নিশাত, জেলা কৃষকদল নেতা ইউপি সদস্য সাহাদ আহমদ, মতিউর রহমান শিমুল, জুয়েল আহমদ, রয়েজ আহমদ, জামাল আহমদ, মোঃ সুন্দর, শিহাব উদ্দিন, সামসুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জায়েদ আহমদ সহ মৌলভীবাজার জেলা, মৌলভীবাজার সদর উপজেলা ও মৌলভীবাজার পৌর কৃষক দলের নেতৃবৃন্দ প্রমুখ। জেলা কৃষক দলের অন্যতম যুগ্ন আহবায়ক মোঃ মোনাহিম কবির বক্তব্যে বলেন কৃষি উপকরনের মূল্য হ্রাস করে কৃষকদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা ও কৃষক আত্মহত্যার দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে বিচারের জন্য জোর দাবী জানান।