অদ্য ০৯/০৪/২০২২খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৫.০০ ঘটিকার সময় অত্র এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার সাকিনস্থ সাতগাছি হাওরে বিরোধীয় জমির ফসল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে জনৈক নিজাম উদ্দিন (৪৫), পিতা-মৃত বশির উদ্দিন, সাং-ঘোরামারা, বাজারতল, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট খুন হন। ০৫.২০ ঘটিকায় থানা সংবাদ প্রাপ্ত হলে অফিসার ইনচার্জ জনাব খান মুহাম্মদ মাইনুল জাকির, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ জসিম উদ্দিন সহ রাত্রীকালীন সিয়েরা-৩১, ৩৩, ৩৪ এর অফিসার ও ফোর্সগন ঘটনাস্থলে যান। এসআই(নিঃ)/গৌতম চন্দ্র দাশ মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতঃ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








