আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জালালাবাদ থানা পুলিশ কর্তৃক ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার

গত ০৭/০৪/২০২২খ্রিঃ তারিখ জনৈক ওমর ফারুক তালুকদার (১৯), পিতা-মোঃ সেলিম মিয়া, মাতা-কোহিনুর আক্তার, সাং-কার্তিকপুর, ডাক- চরনারচর,  থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-দুসকী, থানা-জালালালাবাদ, জেলা-সিলেট, রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এ নার্সিং এ ভর্তির জন্য ফরম ফিলাপ শেষে সিএনজি যোগে মদিনা মার্কেট আসেন। পরে রিক্সা যোগে তার বর্তমান ঠিকানা দুসকীর উদ্দেশ্যে রওয়ানা হয়ে রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় আখালিয়া নোয়াপাড়া মোড়ে পৌছাইলে রিক্সা চালক ব্যাটারীর চার্জ শেষ হয়ে গেছে বলে জানালে তিনি রিক্সা থেকে নেমে হাটতে শুরু করেন। ঐসময় কতিপয় ব্যক্তি জনৈক ওমর ফারুক তালুকদার (১৯) এর নিকট আসে এবং তাকে জিজ্ঞাস করে কোথায় যাবেন। তখন তিনি দুসকী যাব বলে জানালে কতিপয় ব্যক্তি তাকে কালিবাড়ী হয়ে দুসকী যাওয়ার পরামর্শ দিয়ে একরকম জোর করে ঘটনাস্থল জালালাবাদ থানাধীন আখালিয়া নোয়াপাড়া সাকিনস্থ বন্ধন-বি/৭৯ এডভোকেট মোঃ ইরফানুজ্জামান চৌধুরী এর বাসার সম্মুখস্থ গলির (ছোট মাঠের গলির) ভিতর নিয়ে যায়। সেখানে পূর্ব হতে থাকা ৫/৬ জন ছিনতাইকারী জনৈক ওমর ফারুক তালুকদার (১৯) কে ভয়ভীতি প্রদর্শন পূর্বক ত্রাস সৃষ্টি সহ মারপিট করে তার প্যান্টের পকেট হতে ০১টি সোনালী রংয়ের মোবাইল ফোন যার মডেল নং-SANSUNG GALAXY J4+, মূল্য অনুমান-১১,০০০/-(এগার হাজার) টাকা এবং নগদ ২,৫০০/-(দুই হাজার) পাঁশত টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে অন্ধকার গলিতে দৌড়ে চলে যায়। ঘটনার বিষয়ে সংবাদ পেয়ে রাত্রীকালীন সিয়েরা-২১ অফিসার এসআই(নিঃ)/মোঃ মাহাবুর আলম মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভিকটিম ওমর ফারুক তালুকদার (১৯) কে সাথে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সাহিনুর ইসলাম (২১), পিতা-আব্দুল কাইয়ুম, সাং-লাইড় দুগনই, থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-আখালিয়া সুরমা আ/এ,থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ২। মাইন আহমদ (১৮), পিতা-মৃত আব্দুল জহুর, সাং-হাছননগর, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-আখালিয়া নোয়াপাড়া, লুৎফুর মিয়ার ভাড়া বাসা, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ৩। আশিকুর রহমান অভি (২০), পিতা-আজিজুর রহমান, সাং-রায়খাইল, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, বর্তমানে-আখালিয়া নোয়াপাড়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেটদের গ্রেফতার পূর্বক ০১নং আসামী মোঃ সাহিনুর ইসলাম (২১) এর হেফাজত হতে ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে উক্ত বিষয়ে ভিকটিম ওমর ফারুক তালুকদার (১৯) বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে জালালাবাদ  থানার মামলা নং-১২, তারিখ-০৮/০৪/২০২২খ্রিঃ, ধারা-আইন-শৃংঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২;  (সংশোধনী/২০১৯) এর ৪/৫ ধারা রুজু করা হয়। আটক আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে। বিষয়টি জনাব মোঃ নাজমুল হুদা খান, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।