তারিখ : ০৯ এপ্রিল ২০২২
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের শোকবার্তা
জাতীয়তাবাদী মহিলা দল – মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভানেত্রী ও সাবেক নির্বাচিত পৌর কাউন্সিলর বেগম দিলরুবা খান গতকাল রাত ১০ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “জাতীয়তাবাদী মহিলা দল- মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভানেত্রী ও সাবেক নির্বাচিত পৌর কাউন্সিলর বেগম দিলরুবা খাঁন এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত হয়েছি । তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী ছিলেন । এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসী ভূমিকা পালন করেছিলেন তা এলাকার নেতাকর্মীরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে । মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দলকে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে মরহুমা বেগম দিলরুবা খাঁন অসামান্য অবদান রেখেছেন । তার মৃত্যুতে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দলের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয় । দোয়া করি – মহান রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন । ” নেতৃদ্বয় শোকবার্তায় বেগম দিলরুবা খাঁন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীস্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।








