আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বালাগঞ্জে প্রতিপক্ষের হামলায় কিশোর আহত


বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় শেখ আল মাহমুদ সামি (১৬) নামে শারিরিক প্রতিবন্ধি এক কিশোর আহত হয়েছে। আহত সামি বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের বাণিগাঁও গ্রামের ফ্রান্স প্রবাসী শেখ আল মাসুদ সেলিমের পুত্র। এঘটনায় আহত সামির মা তাহেরা আক্তার বাদী হয়ে ৩জনকে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ০৮, তারিখ : ০৯/০৪/২০২২।
মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার স্থানীয় মসজিদে জুমআর নামার পড়ে বাড়ি ফেরার সময় মামলার বিবাদী একই গ্রামের শেখ বদিউজ্জামানের পুত্র শেখ রাহিম আহমদ (২২), মৃত বাতির মিয়ার পুত্র শেখ বদিউজ্জামান (৫৫) ও শেখ শফিকুল ইসলাম দুদু (৫৮) সহ আরো কয়েকজন সামিকে হত্যার উদ্দেশ্যে পথ আটকে তাকে মারধর করে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
মামলার বাদী তাহেরা আক্তার বলেন, আমার স্বামী ও দেবররা সবাই দেশের বাহিরে থাকেন। আমরা বিবাদীদের যন্ত্রণায় অতিষ্ঠ। তারা এতই খারাপ লোক যে আমার কিশোর ছেলেটিকেও রেহাই দেয়নি। এমতাবস্থায় আমাদের পক্ষে বাড়িতে থাকা অসম্ভব হয়ে পড়েছি। আমরা প্রবাসী পরিবার হিসেবে প্রশাসনের সহযোগীতা চাই।