আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড় আদমদীঘিতে গৃহহীন প্রতিবন্ধ ইউসুফ আলী পুলিশের উদ্যোগে পেলেন ঘর


রাবেয়া সুলতানা, জেলা প্রতিনিধি( বগুড়া) ঃ  মুজিববর্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশের
প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। রবিবার সকাল
১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘরের উদ্বোধন
করেন। এ উপলক্ষে বগুড়ার আদমদীঘি থানা পুলিশের আয়োজনে সান্তাহার ইউনিয়ন ছাতনী
হেলালিয়া পাইকপাড়া গ্রামের প্রতিবন্ধী ইউসুফ আলীর পরিবারকে তিন কক্ষ বিশিষ্ট
একটি ঘর হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ
জালাল উদ্দীন, ওসি (তদন্ত) আলমাস আলী, সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ
সুলতানা তৃপ্তি, উপ পরিদর্শক শাহ আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর
আলম প্রমূখ। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন বলেন, মুজিববর্ষে
দেশের প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নেয়
বাংলাদেশ পুলিশ। পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক স্থাপনের
উদ্যোগও নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় মোট ৫২০টি গৃহ নির্মাণের উদ্যোগ
নেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে ৪১৫ বর্গফুট আয়তনের ৪০০টি ঘর হস্তান্তর করা হচ্ছে। এর
মধ্যে সান্তাহার ইউনিয়ন ছাতনী পাইকপাড়া গ্রাম একটি প্রতিবন্ধী পরিবার ঘর
পেয়েছেন। তিন কক্ষের প্রতিটি ঘর নির্মাণে ব্যয় নির্ধারন করা হয়েছে ২লক্ষ ৫০ হাজার
টাকা।