আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বোরো ধান কর্তন উৎসবের আয়োজন করা মৌলভীবাজার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের বরুনা এলাকায় বোরো ধান কর্তন উৎসবের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ১২ এপ্রিল দূপুরে জমিতে ব্রি ধান-৫৮ কর্তন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা নিবাহী অফিসার মোঃ নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোঃ সামসুদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন মুনালিসা সুইটি ও স্থানীয় কৃষক জমির মালিক মোঃ ইউসুফ মিয়া।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৬ হাজার ৮‘শ হেক্টর জমি। ধানের দাম ভাল পাওয়ায় এ বছর বোরো আবাদ বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭‘শ ৫০ হেক্টর জমি। জেলার বিভিন্ন এলাকায় ধান পাকতে শুরু করেছে, ঝড়, শিলা বৃষ্টি ও পাহাড়ী ঢল আসার আগে ধান কর্তনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।