আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নওগাঁ রাণীনগরে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভা যাত্রা অনুষ্ঠিত

শিমুল হাসান, নওগাঁ প্রতিনিধি: বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘নতুন দিনের নতুন আলো নতুন জীবন গড়ি, জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রতি হাত ধরি’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রেস ক্লাবের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তন্ময় ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাহবুব, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা একরামুল বারী।
এছাড়াও রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, উপদেষ্টা সাদেকুল ইসলাম, চৌধুরী মুরাদ হোসেনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।