আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জ গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের উত্তর রাধানগর গ্রামে ঘরের পিছনের আম গাছের ডালের সাথে লাল ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবতী আত্মহত্যা করেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। গত শুক্রবার (১৫ এপ্রিল) রাত ৯ টায় উত্তর রাধানগর গ্রামে এ ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারী মৃত মছক মিয়ার মেয়ে সিমা বেগম (৩০)।
নিহতের ভাই জাহাঙ্গীর আলম ও চাচা রুশন আলী জানান মৌলভীবাজারের রাজনগর উপজেলার পরচক গ্রামের রাজিব মিয়ার সাথে ৬ মাস আগে সিমা বেগমের বিয়ে হয়। শুক্রবার জুম্মার নামাজ শেষে মেয়ের স্বামীর বাড়িতে আমরা ইফতার নিয়ে যাই। সেখানে মেয়েটিকে চিন্তিত দেখে স্বামীর অনুমতি নিয়ে সাথে করে পিতার বাড়ি নিয়ে আসি। শুক্রবার রাতে সবার অজান্তে একটি আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে বিষয়টি শমশেরনগর পুলিশ ফাঁড়িতে অবহিত করেন। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। তবে আত্নহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা আত্মহত্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবার লোকজন বলছে, মানসিক সমস্যা কারণে এই ঘটনাটি ঘটেছে। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।