আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়ায় র‌্যাবের অভিযানে  ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস ব্রিফিং

বগুড়ায় র‌্যাবের অভিযানে  ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাবেয়া সুলতানা, জেলা প্রতিনিধি বগুড়া ঃ
বগুড়া র‍্যাব–১২ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দিনাজপুর হতে ঢাকাগামী বাসে ০২ জন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল হেফাজতে রেখে বহন করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ১৬ এপ্রিল ২০২২ ইং তারিখ রাত ০১.৩০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন লতিফপুর কলোনীস্থ মক্কা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী  মোঃ মানিক (৩৫), পিতা-মৃত শাজাহান মিয়া, সাং গোলাপবাগ, থানা ও জেলা-দিনাজপুর, ও মোঃ শরিফ ইসলাম (২২), পিতা-মৃত নায়েব আলী, সাং-তাতীপাড়া, থানা-দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়দ্বয়’কে মোট ৭০ বোতল ফেন্সিডিল, মোবাইল এবং টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের
স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম জানান র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।