আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নওগাঁয় ভালোবাসার ২টাকার ইফতার প্যাকেজ


শিমুল  হাসান , নওগাঁ প্রতিনিধি: “ভালোবাসার ইফতার ২টাকায়”
স্লোগানে নওগাঁয় প্রতিদিন শহরের ভিন্ন ভিন্ন স্থানে ১০০ জন নিম্নবিত্ত মানুষ পাচ্ছেন ইফতার প্যাকেজ। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যখন আকাশচুম্বী সেখানে মাত্র ২টাকায়
পাঁচ পদ দিয়ে সাজানো ইফতার বিক্রি উদ্যোগ নিয়েছে নওগাঁর একটি
ব্যবসা প্রতিষ্ঠান। নওগাঁ শহরের পুরাতন বাসস্টান্ড এলাকায় অবস্থিত “ফুড প্যালেস রেস্টুরেন্ট” এর মালিক মনোয়ার হোসেন লিটন এই উদ্যোগ নিয়েছেন। শনিবার বিকেলে শহরের মুক্তির মোড় এলাকায় ভ্রাম্যমাণ ভ্যান থেকে ১০০ জন
নিম্নবিত্ত মানুষের মাঝে ২ টাকায় ইফতার বিক্রির মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন করা হয়। রমজান মাসের বাকি দিনগুলোতে এখন থেকে
প্রতিদিন শহরের ভিন্ন ভিন্ন স্থানে নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ২ টাকায় ইফতার বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
এদিন শহরের পুরানো বাসষ্ট্যান্ড এলাকায় দুই টাকার এই ইফতার বিক্রি করা
হয়। সেখানে গিয়ে দেখা যায়, একটি ভ্যানের দুই পাশে ‘ভালোবাসার ইফতার ২ টাকায়, রমজান জুড়ে’; ‘আয়োজনে ফুডপ্যালেস রেস্টুরেন্ট’।
ভ্যানের পেছনে ১০-১২ জন লোকের সারি। তাাদের মাঝে দুই টাকার বিনিময়ে
একে একে ইফতার প্যাকেট তুলে দিচ্ছেন এক ব্যক্তি। দুই টাকায় ইফতার
কিনতে পেরে হাসি মুখে ফিরছেন ক্রেতারা।
দুই টাকায় ইফতার কিনে নিয়ে ফিরছিলেন এজাবুল হক নামের এক রিকশাচালক। অনুমতি নিয়ে তার প্যাকেটটি খুলে দেখা গেল, প্যাকেটে
খিচুরি, একটি ডিম, একটি বেগুনি, একটি পিয়াজু, ছোলা ও খেজুর
দেওয়া হয়েছে। সেখানে ইফতার কিনতে আসা আরো কয়েকজন রিকশাচালক বলেন, গরিব
মানুষ ইচ্ছে থাকলেও বেশি দাম দিয়ে ভালো খাবার কিনতে পারছেন না তারা।
বাচ্চারা অনেক সময় ভালো খাবারের বায়না করে। অধিকাংশ দিন রাস্তার ধারের
দোকান থেকে ২০-২৫ টাকার মুড়ি, ছোলা, খেজুর কিনে ইফতার করে। সেখানে মাত্র দুই টাকায় ডিম, খিচুরি দিয়ে ইফতার পেয়ে দারুণ খুুশি
তঁারা। এই আয়োজনকে সাধুবাদ জানান ও উদ্যোক্তার জন্য দোয়া করেন
তঁারা।ভ্রাম্যমাণ ভ্যানে ইফতার বিক্রি করা ফুড প্যালেস রেস্টুরেন্টের কর্মী সাইদুর
রহমান বলেন, ২ টাকায় যে ইফতার প্যাকেজ বিক্রি করা হচ্ছে সেই প্যাকেজ
রেস্টুরেন্টে ৮০টাকায় বিক্রি করা হয়। শহরের ভিন্ন ভিন্ন স্থানে প্রতিদিন ২ টাকায় ১০০ প্যাকেট ইফতার বিক্রি করা হয়।
ব্যক্তি উদ্যোগে এমন আয়োজনকে সাধুবাদ জানান স্থানীয় সামাজিক- সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী। তিনি বলেন, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাত্র ২ টাকায় ইফতারি সরবারহ করা
হচ্ছে। নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ। এই প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত।
দুই টাকায় ইফতার বিক্রির কারণ জানতে চাইলে ফুড প্যালেস রেস্টুরেন্টের
স্বত্ত্বাধিকারী মনোয়ার হোসেন লিটন বলেন, সুবিধাবঞ্চিত হলেও অনেকেই
সারা দিন রোজা রেখে বিনা মূল্যে ইফতার করতে চান না। এসব বিবেচনায়
রেখে কারও আত্মসম্মানে যাতে আঘাত না লাগে সে জন্য ২ টাকার বিনিময়ে ইফতার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো রমজান জুড়ে এই
আয়োজন চলবে বলে তিনি জানান।