আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া সান্তাহারে আসন্ন ঈদুল ফিতর কে সামনে রেখে ক্রেতাদের জমে উঠেছে ঈদের কেনাকাটা


রাবেয়া সুলতানা, জেলা  প্রতিনিধি(বগুড়া)  :
বগুড়ার আদমদীঘি উপজেলাতে দীর্ঘ দুই বছর পর ঈদের মার্কেট জমে উঠতে শুরু করেছে। ঈদ
উপলক্ষে আদমদীঘি সদর ও সান্তাহারে জমে উঠেছে ঈদ বাজার। নতুন পোশাক, প্রসাধনী ও
গয়নার দোকানে ভিড় বেড়েছে ক্রেতাদের। তাদের পদচারণায় করোনার ধকল সামলে ঘুরে
দাঁড়ানোর চেষ্টা করছে ব্যবসায়ীরা। ইতিমধ্যে বিপণি বিতানগুলো আলোক সজ্জায় করে
সেজেছে ঈদের প্রস্তুতি। ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে গত দুই বছরে ঈদের মধ্যে
দোকান খুলতে পারিনি আর তেমন ব্যবসা হয়নি। এখন তাঁরা ঈদকে নিয়ে নতুন করে ঘুরে
দাঁড়ানোর চেষ্টা করছেন। ইতিমধ্যে বৈশাখের কেনাকাটা শেষ করে এখন ঈদের কেনাকাটা
জমে উঠেছে। তবে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারনে কেনাকাটায় ভাটা পড়তে পারে বলে
আশঙ্কা করছেন তাঁরা।  রোববার সকালে সান্তাহার সোনার বাংলা মার্কেটের গিয়ে ক্রেতাদের আনাগোনা চোখে পড়ার মতো। এর মধ্যে নারী ও তরুণীদের সংখ্যা ছিল অনেক বেশি। নতুন নতুন
ডিজাইনের পোশাকে সাজানো ছিল দোকানগুলোতে। ক্রেতাদের কেউ দেখছিল, কেউ দরদাম করছিলেন। সোনার বাংলা মার্কেটের অপূর্ব গার্মেন্টেসের দোকানের সামনে রেজভী
সুলতানা নামের এক নারী বললেন, তাঁর ছোট ছোট দুটি বাচ্চারা ঈদ বুঝে গেছে।
প্রতিবারই তাঁরা ঈদের জন্য নতুন পোশাক নেয়। তাদের জন্যই মূলত তিনি মার্কেটে
এসেছেন। ঈদের কিছু কেনাকাটা আগেভাগেই সেরে নিতে চান তিনি।
ঊর্ধ্বগতিতে ঈদের সুর্বনা আক্তার নামের আরেক নারী বললেন, দীর্ঘ দুই বছর পর স্বাচ্ছন্দ্যে
কেনাকাটা করতে পেরে খুশি। রোজার শেষের দিকে ঈদের বাজারে অনেক চাপ হয়। সে জন্য
এখনই কেনাকাটা শেষ করতে চাচ্ছেন তিনি। তবে তাঁর কাছে দাম একটু বেশিই মনে
হচ্ছে। তিনি বলেন, দাম বেশি হোক আর যাই হোক, ঈদ এলে একটু কেনাকাটা করতেই
হয়। সে জন্য মার্কেটে এসেছেন তিনি। কাপড়ের পোশাকের সোনার বাংলা মার্কেটের
ব্যবসায়ী শাহিনা জোয়াদার বলেন, গত দুই বছর কোনো ব্যবসা হয়নি। এ বছরের ব্যবসা
দিয়েই আমাদের ঘুরে দাঁড়াতে হবে। তাই নতুন করে আবারও বাড়তি টাকা বিনিযোগ
করেছি। তবে এবারও মনে হচ্ছে ভালো ব্যবসা হবে না। কারণ অনেকের হাতে টাকা নেই।
একটু সামথর্যবান ক্রেতারা ঈদের পাঞ্জাবি অথবা শাড়ি কিনতে যাচ্ছেন সিল্কের শো
রুমগুলোতে। উপহার মার্কেটের মালেকা গার্মেন্টেসের ব্যবসায়ী মুক্তার হোসেন
জানালেন, গত দুই বছর তাঁদের ব্যবসা খারাপ গেছে। তাই এবার ভালো প্রস্তুতি নিয়েছেন।
এখনই যে ক্রেতা আসছেন, তা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ঈদের কেনাকাটা
এবার অনেকেই আগে আগে সারছেন। ঈদের দিন যত কাছে আসছে তত বিক্রি বাড়ছে।
কাপড় ব্যবসায়ী শ্যামলী বেগম নামে থ্রি পিস কাপড় ব্যবসায়ী জানান, দুয়েল থ্রি পিস
বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা, লৌহজং ১ হাজার ৮০০ থেকে ২
হাজার ৫০০, গাউন জামা ১ হাজার ৪০০ টাকা, গাউন পাকিস্তানি থ্রি পিস ৪ হাজার
৫০০ টাকা থেকে ৫ হাজার ৬০০, বিবেক ১ হাজার ৪০০ থেকে ২ হাজার ২০০, অনন্য ১ হাজার
৫০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ঈদের সবচেয়ে বড় আকর্ষণ
কাঁচা বাদাম থ্রি পিস ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ বিষয়ে
সান্তাহার বণিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, এবার ব্যবসা ভালো
হওয়ার কথা। বিশেষ করে গার্মেন্টস কাপড়ের পিক টাইম। করোনা পরিস্থিতি ভালো থাকায়
এবার ঈদে বেচাবিক্রি বেশি হবে বলে আশা করছেন তিনি। তবে এতেও ব্যবসায়ীদের গত
দুই বছরের লোকসান কাটবে না বলে উল্লেখ করেন তিনি।