বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আসাদ খান এর পিতা নগরীর মধুশহীদ (৪৬নং বাসা) নিবাসী ইব্রাহিম খান মঙ্গলবার ১৯শে এপ্রিল বিকাল ৫টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাযা বুধবার (২০শে এপ্রিল) বাদ জোহর রিকাবীবাজারস্থ মধুশহীদ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। ছাত্রদল নেতা আসাদ খান সাদি’র পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির , সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ছাত্রদল নেতা সাদি’র পিতার ইন্তেকাল, বিএনপি নেতৃবৃন্দের শোক
Catagory : সারা দেশ | তারিখ : এপ্রিল, ২১, ২০২২, ৮:৩৩ অপরাহ্ণ • ৫ বার পঠিত






