আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ছাত্রনেতা রুমেল আহমদ (মাসুম) এর মৃত্যুতে শোক বার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক রুমেল আহমদ (মাসুম) গত ২০ এপ্রিল ২০২২ ইং সন্ধ্যা ০৬.১০ ঘটিকায় এম সাইফুর রহমান রোডে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রুমেল আহমদ (মাসুম) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার ছিল নিবেদিত প্রাণ। সে একজন নম্র, ভদ্র, অমায়িক মানুষ ছিল। দলের প্রত্যেক নেতা কর্মী ও সাধারন মানুষের সাথে তার ঘনিষ্ট সম্পর্ক ছিল। দলের প্রত্যেকটি কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা ছিল। রাজনীতির বাহিরেও সে ক্রীড়াপ্রেমী, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী ছিল। রুমেল আহমদ (মাসুম) এর এই অসময়ে চলে যাওয়ায় যে শূন্যতা সৃষ্টি হবে তা পুরন হওয়ার মতো নয়। ছাত্রদল একজন তরুন ছাত্রনেতাকে হারাল।

জনাব রুমেল আহমদ (মাসুম) এর অকাল মৃত্যুতে মৌলভীবাজার জেলা বিএনপি পরিবার গভীরভাবে শোকাহত। আমি মৌলভীবাজার জেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে শোক ও দুঃখ প্রকাশ করছি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন এই পবিত্র রমজানে মাগফিরাতের দিনে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারের এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন, আমিন।