আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া র‌্যাবের পৃথক অভিযানে  ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস ব্রিফিং

বগুড়া র‌্যাবের পৃথক অভিযানে  ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাবেয়া সুলতানা, জেলা প্রতিনিধি বগুড়া ঃ

বগুড়া  র‍্যাব-১২ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর ও কাহালু থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেন্সিডিল হেফাজতে রাখিয়া অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ২০ এপ্রিল ২০২২ ইং তারিখ সময় ২২.৪৫ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন করতোয়া রোড কলোনীস্থ আল কসমেটিকস্ এন্ড গিফট কর্নার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সাব্বির হোসেন (২৫), পিতা-মোঃ নবী হোসেন, সাং-লতিফপুর কলোনী, থানা ও জেলা-বগুড়াকে ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল ও নগদ টাকাসহ গ্রেফতার করে এবং অপর একটি আভিযানিক দল ২০ এপ্রিল ২০২২ ইং তারিখ সময় ২৩.৩০ ঘটিকায় বগুড়া জেলার কাহালু থানাধীন নহরপাড়াস্থ ধৃত আসামী মোঃ মজিদ খা (৪৫), পিতা-মোঃ আইয়ুব খা এর বসতবাড়ীর উত্তর দুয়ারী ঘরের ভিতর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মজিদ খা (৪৫), পিতা-মোঃ আইয়ুব খা, সাং-নহরপাড়া, থানা-কাহালু, জেলা-বগুড়াকে ১৭৬ বোতল ফেন্সিডিল, মোবাইল ও নগদ টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর ও কাহালু থানায় সোপর্দ করা হয়েছে। এই বিষয়ে র‍্যাব–১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ সোহরাব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।