স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে মাহে রমজান আত্মসুদ্ধির মাস শীর্ষক আলোচনাসভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ এপ্রিল স্থানীয় সাদিয়া কমিউনিটি সেন্টারে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসী ইকবাল আহমদের সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আ: মোহিত টুটু, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের উপদেষ্টা,বিশিষ্ট লেখক ড: মো: আবু তাহের,সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, ডা: ছাদিক আহমদ,সৈয়দ শাহাব উদ্দিন আহমদ, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আল আমীন প্রমুখ। উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহসভাপতি খালেদ পারভেজ বখশ,দপ্তর সম্পাদক সেকুল ইসলাম তালুকদার, কোষাধ্যক্ষ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক দুরুদ আহমদ, মোক্তাদির হোসেন,শ ই সরকার জবলু, রোমান আহমদ, বেলাল তালুকদার, শাহনেওয়াজ চৌধুরী সুমনসহ ফোরামের সদস্যবৃন্দ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মকবুল হোসেন খান।
মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের আলোচনাসভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Catagory : সারা দেশ | তারিখ : এপ্রিল, ২৩, ২০২২, ৬:০৪ অপরাহ্ণ • ৮ বার পঠিত






